রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ তাহিদুল ইসলাম (২২)। ছিলেন টকবগে অমিত সাহসী এক তরুণ। স্বপ্ন ছিল তার উচ্চ শিক্ষা অর্জন করে "মেধার" যোগ্যতায় ভালো কোন চাকরিতে যোগদান করবেন। দরিদ্র পিতা-মাতার সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য আনবেন। কোটা বিরোধী আন্দোলনের সন্মূখ সারির যোদ্ধা ছিলেন তিনি। বরিশাল বিএম কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ও বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দক্ষিণ বড় চাউলাকাঠি গ্রামের দরিদ্র কৃষক আ.মন্নান সরদারের ছেলে মো.তাহিদুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভূত্থানে বুলেটবিদ্ধ হয়ে নির্মমভাবে শহীদ হন তিনি। তাকে হারিয়ে পরিবারে এখনও বইছে শোকের মাতম। তার বাবা-মা ও স্বজনরা আজও চোখের জলে ভাসেন। তাহিদুল ইসলাম গত বছরের ৪ আগস্ট বিকালে রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশ ও ছাত্র-জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান । ৬ আগস্ট সকালে দু’দফা জানাজা শেষে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দক্ষিণ বড় চাউলাকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। তাহিদুল ইসলামের বাবা কৃষক আ.মন্নান সরদার ও মা লাভলী বেগম ছেলের ছবি বুকে জড়িয়ে ধরে কান্নাবিলাপ করে বলেন, "বুকের ধন পোলাডারে হারাইয়া মোগো জীবনের সব সুখ চিরতরে নিঃশেষ হইয়া গেছে। অরে নিয়া মোগো কত স্বপ্ন ছিল। সেই প্রাণপ্রিয় পোলাডা অন্ধকার মাটির কবরে চিরতরে ঘুমাইয়া আছে। আইজ একটা বছর অর মুখটা দেহিনা। প্রতিদিন ওর কবরের কাছে গিয়া চোহের পানিতে আল্লাহর দরবারে ফরিয়াদ করি। তিনি যেন অরে বেহেস্তবাসী করেন।"
এদিকে শহীদ তাহিদুল ইসলামের দরিদ্র কৃষক বাবা আ.মন্নান সরদার তার বড় ছেলে তারিকুল ইসলামের জন্য সরকারের কাছে একটি চাকরির দাবি জানিয়েছেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
সব মন্তব্য
No Comments