আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকা দিয়ে অভিনব কায়দায় ভারতে পাচকরকালে ৬৩ কেজি বাংলাদেশী শিং জব্দ করেছে বারোমারী বিওপি। বুধবার (২৩জুলাই) দুপুরে এই মাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছের বিক্রয় মূল্য ১২হাজার ৬শত টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপি’র দাওধারা এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় বাংলাদেশী শিং মাছ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র বারোমারী বিওপির বিজিবি'র একটি টহল দল অভিযান চালিয়ে ৬৩কেজি বাংলাদেশী শিং মাছ জব্দ করলেও চোরাকারবারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে জব্দকৃত শিং মাছগুলো পচনশীল দ্রব্য হওয়ায় শেরপুর জেলার কাস্টমস অফিসের সাথে সমন্বয় পূর্বক স্থানীয় বাজার মূল্য যাচাই সাপেক্ষে ১২হাজার ৬শত টাকা নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। পরে উক্ত মাছ বিক্রির টাকা ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান আরো জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ঘন্টা সদা জাগ্রত থেকে বিজিবি দায়িত্ব পালন করে আসছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments