কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সাত দিন পর বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দেশের বৃহত্তম পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১। বিষয়টি নিশ্চিত করেছেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। সেমবার শেষ বিকালে এ ইউনিটটি চালু করা হয়। এ কেন্দ্রটি থেকে এখন পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। এর আগে গত ২৪ জুন বিকাল চারটার দিকে রক্ষনাবেক্ষনের জন্য দু’টি ইউনিটের মধ্যে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে তীব্র লোড সেডিংয়ের কবলে পড়ে দক্ষিনাঞ্চল। তবে এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় লোড সেডিং অনেকটা কমবে বলে জানান সংশ্লিষ্টরা।
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো সাংবাদিকদের জানান, ২৪ জুন থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। যে কারণে এত দিন প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনও বন্ধ ছিল। একটা নির্দিষ্ট সময় পরপর রক্ষণাবেক্ষণ কাজ করতে হয়। রক্ষণাবেক্ষণ শেষে ৪ জুলাই প্রথম ইউনিট চালু করার কথা ছিল। কিন্তু আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে সোমবার বিকালে সাড়ে চার টার দিকে ইউনিট-১ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
সব মন্তব্য
No Comments