ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০

প্রকাশ : 05 Dec 2024
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত  ৫৭০

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৫১৪ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৫০ জন ও নারী ২৬৪ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৫০ জন ও নারী ২২০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৪ হাজার ৮৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৫৯ হাজার ৯২২ জন ও নারী ৩৪ হাজার ৯৬২ জন।


সম্পর্কিত খবর

;