বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য আট দিনব্যাপী আধুনিক কৃষি সাংবাদিকতা (ট্রেইনিং অন মর্ডান ফারমিং এন্ড গ্লোবাল এগরিকাল্চারাল রিপোর্টিং) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।
ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) এর পরিচালক প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক এবং বাকৃবি’র সম্মানিত সিন্ডিকেট সদস্য ড. ইয়াহিয়া মাহমুদ, বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন, বাকৃবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আসলাম আলী, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন।
আইআইএফএস এর সহযোগী প্রফেসর ড. রাখী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড. এম. এ. ছালাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, ইন্টারন্যাশনাল ডেস্ক এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম, প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বাকৃবিসাস সভাপতি আবুল বাশার মিরাজসহ বাকৃবিসাস এর সাবেক ও বর্তমান সাংবাদিকবৃন্দ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
< ...
স্টাফ রিপোর্টার: ১৪৩৩ বঙ্গাব্দের বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ (১৩ এপ্রিল) সোমবার দুপুর ১.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও একই সঙ্গে চলমান তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে একদিকে স্বল্পস্থায়ী ঝড় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
< ...
সব মন্তব্য
No Comments