ডেস্ক রিপোর্ট: বিতর্ক আর এমিলিয়ানো মার্টিনেজ যেন এখন একসুতোয় গাঁথা। কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল উদযাপনের জন্য বিশ্ব জুড়ে নিন্দিত হয়েছেন। বিতর্কিত হয়েছেন পুতুলের মাথায় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মুখ লাগিয়ে উদযাপন করে।
সেই মার্টিনেজ এবার ঘটালেন আরেক কাণ্ড। তবে এবারের কাণ্ডটি বিতর্কিত নয় মোটেই। আসলে নিজের পায়ে বিশ্বকাপের ছবির ট্যাটু এঁকেছেন তিনি! ১৮ ডিসেম্বরের ফাইনালের শেষ মুহূর্তে ফ্রান্সের একটি আক্রমণ অবিশ্বাস্য দক্ষতায় পা দিয়ে রুখে দিয়েছিলেন মার্টিনেজ। ফ্রান্সের কোলো মুয়ানির নেওয়া ঐ শটটি তিনি সেভ না করতে পারলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেত ফ্রান্স। আর্জেন্টিনাকে আরেক বার ফিরতে হতো স্বপ্নভঙ্গের বেদনায় নীল হয়ে। কিন্তু মার্টিনেজ অসাধারণভাবে সেভটি করে আর্জেন্টিনাকে নিয়ে যান টাইব্রেকারে। সেই ভাগ্যের পরীক্ষায়ও ফ্রান্সের একটি শট ঠেকিয়ে দিয়ে নায়ক বনে যান তিনি।
মজার ব্যাপার হলো, ম্যাচের শেষ মুহূর্তের সেই সেভটিকে স্মরণীয় করে রাখতে পায়ের যে অংশ দিয়ে সেভটি করেছিলেন, বিশ্বকাপের ছবির ট্যাটুটা মার্টিনেজ এঁকেছেন সেখানেই। এবার আর বিতর্ক নয়, বরং নিজের কর্মের জন্য হয়তো গর্ব করেই বেড়াচ্ছেন মার্টিনেজ।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments