ইসনকিবাল মঞ্চের মুখপাত্র
স্টাফ রিপোর্টার: ইসনকিবাল মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান–এর দুই সহযোগীকে আটক করেছে ভারতের মেঘালয় পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম।
ব্রিফিংয়ে তিনি জানান, আটক হওয়া ব্যক্তিরা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও পলাতক সন্দেহভাজন ফয়সাল করিমের সঙ্গে যোগাযোগ রক্ষায় ভূমিকা রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, এই হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান–প্রদান চলছে। আটক দুই সহযোগীর বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ইসনকিবাল মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করে।
হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খানকে গ্রেপ্তারে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না তারা। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহ ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় বেতন স্কেল (নবম পে স্কেল) অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: প্রকল্প পাসের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এব ...
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এদিকে ...
সব মন্তব্য
No Comments