দেশে করোনায় আরও ছয় জন আক্রান্ত

প্রকাশ : 05 Jul 2025
দেশে করোনায় আরও ছয় জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট:  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১ জনের  মৃত্যু হয়েছে। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৩ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

সম্পর্কিত খবর

;