রাজশাহী অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ ঘোষণার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী প্রতিষ্ঠানগুলো সব কাজ স্মার্টভাবে করার পরিকল্পনা করছে। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলার সবুজ ভূমি রক্তে রঞ্জিত হওয়ার চিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। জাতির পিতা যেভাবে বাঙালিকে তৈরির কথা ভাবতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য নিরলস পরিশ্রম করছেন পাবনায় সেরকম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে।
আজ (রবিবার) পাবনাস্থ ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশে শিক্ষা খাত ও বিদ্যুতের উন্নয়ন হয়েছে। তারা (বিরোধী দল) যতদিন ক্ষমতায় ছিল শিক্ষা ও বিদ্যুৎ খাতকে তারা পিছনের দিকে নিয়ে গিয়েছে। সরকার এখন শিক্ষা খাতকে স্মার্ট করার পাশাপাশি নৈতিক শিক্ষা জোরদার করার কথা ভাবছে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীগণ ডেপুটি স্পীকারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ইমাম গাজ্জালী ট্রাস্টের সভাপতি আলহাজ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য এড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও এ্যাড. আব্দুল হান্নান শেলী, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শামসুর রহমান খান মানিক, অধ্যক্ষ সুরাইয়া সুলতানা ও এডিসি (শিক্ষা) মাহফুজা খাতুন। এছাড়া অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
গতকাল সাঁথিয়ার কাশিনাথপুর কলেজ মাঠে আয়োজিত একুশে বইমেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments