কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আলমগীর মুন্সি (৪৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মধ্য খাজুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে বাড়ির পাশের একটি খালে মাছ শিকার শেষে ফেরার পথে পার্শ্ববর্তী বাড়ির বৈদ্যুতিক সংযোগের ছেড়া তারে পাঁ জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, তাকে স্থানীয়রা উদ্ধার করে তুলাতলী ২০ শষ্যা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে মধ্য খাজুরা গ্রামে মৃত মন্নান মুন্সীর ছেলে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments