কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের জেরে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট এবং রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানসহ তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ রিপোর্টাস ক্লাব ও কালীগঞ্জ প্রেসক্লাবের যৌথ আয়োজনে আয়োজিত এই মানবন্ধন কর্মসূচিতে টেলিভিশন সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিকরা অংশ নেন।
কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি নুর আলমগীর অনু,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোরশেদ আলম সাগর ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু,কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ শিপন,সাংগঠনিক সম্পাদক রাহেবুল ইসলাম টিটুল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলা,নিউজ বাংলার সাজু মিয়া,বৈশাখি টেলিভিশনের তৌহিদুল ইসলাম লিটন এবং কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, রংপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু ও তার বাহিনীর জমি দখল, মাদক সাম্রাজ্য গড়ে তোলাসহ যার বিরুদ্ধে রয়েছে তিনটি মামলার ওয়ারেন্ট সেই শিপলু মামলা করে প্রমাণ করেছে গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পাঁয়তারা। এ সময় সাংবাদিকরা ওই শিপলু'র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিসহ হয়রানিমূলক এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সরকার মাজহারুল মান্নান দীর্ঘদিন ধরে সৎ এবং সাহসী সাংবাদিকতা করছেন। যমুনা টেলিভিশনের ক্রাইমসিনে যে সংবাদ পরিবেশিত হয়েছে তাতে আদালতের রায়, মামলার নথিপত্র, আইনের ধারা উল্লেখসহ ভুক্তভোগীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও মেয়রের বক্তব্য নিয়ে করা হয়েছে। সেখানে যমুনার নিজস্ব কোনো কথা বা মন্তব্য নেই কিন্তু শুধুই হয়রানীর জন্য তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়েছে।
নিতিশ চন্দ্র বর্মন , পঞ্চগড় : ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিশান মাইক্রোবাস ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
সব মন্তব্য
No Comments