ইবি প্রতিনিধি : আগামী ৬ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট টিম আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এসময় ক্যাম্পাসের বাসের ব্যবস্থা না থাকায় লেগুনায় চড়ে ক্যাম্পাস ছাড়ে বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম।
জানা যায়, ক্রিকেট টিম পাঠানোর জন্য ক্যাম্পাস থেকে বাসের জন্য বলা হলেও ব্যয় কমানোর উদ্দেশ্যে অনিরাপদ ভাবে টিম পাঠায় কর্তৃপক্ষ। নিরাপত্তা ঝুঁকি নিয়েই লেগুনায় করে কুষ্টিয়া শহরে পৌঁছেছে ক্রিকেট দলের সদস্যরা।
ক্রিকেট টিমের সদস্য সাকলাইনের সাথে কথা বললে জানা যায়, বাস দেয়ার কথা ছিলো তবে বাস দেয় নি। গতবার খেলতে আসছি তখনও বাস দেয়া হয় নি। লেগুনায় চড়ে কুষ্টিয়ার চৌড়হাসে পৌঁছেছি পরে তুহিন বাসে করে রাজশাহী যাচ্ছি।
দলের অন্য সদস্য রাকিব বলেন, ক্যাম্পাস থেকে কতৃপক্ষ বাস দেয় নি সেজন্য লেগুনায় করে কুষ্টিয়া পর্যন্ত পৌঁছেছে টিমের সবাই। কুষ্টিয়া থেকে পরিবহন বাসে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে।
বাস দেয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম বলেন, আমরা বাসের জন্য রিকুয়েষ্ট করলে অবশ্যই তারা বাস দিতে বাধ্য। কিন্তু বাস যাওয়ার পর তো আসবে ফাঁকা, তো ওইটা তো ক্ষতি। তাই ওদেরকে ভাড়া করা বাসে পাঠানো হচ্ছে। আর ক্যাম্পাস থেকে লেগুনায় করে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, এখানে প্লেয়াররা নিজ দায়িত্বে কুষ্টিয়া যাচ্ছে। তারপর কুষ্টিয়া থেকে বাসে করে ওরা রাজশাহী পৌঁছাবে। ক্যাম্পাস ওদের যাতায়াতের খরচ বহন করবে।
এবিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমার কাছে বাসের জন্য কেও আবেদন করে নি। আবেদন করলে আমার এক্তিয়ারের মধ্যে থাকলে দেই আর না হয় উপচার্য বরাবর ফরওয়ার্ড করি।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments