আনিছ আহম্মদ (প্রতিনিধি শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতীতে লেবার কন্ট্রাক সোসাইটির (এলসিএস) সাতজন নারী শ্রমিকের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করেছে এলজিইডি। এ উপলক্ষে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টর আওতায় এ উপজেলার লেবার কন্ট্রাক সোসাইটির (এলসিএস) সাতজন নারী শ্রমিক কাজ করতেন। ১ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত প্রত্যেক নারী শ্রমিকের নির্ধারিত বেতন ছিল প্রতি মাসে ৬ হাজার টাকা। তন্মধ্যে তাদেরকে দেওয়া হতো ৩ হাজার ৬০০ টাকা। আর ২ হাজার ৪০০ টাকা করে তাদের ব্যাংক হিসাবে সঞ্চয় হিসেবে জমা রাখা হতো। প্রত্যেককের জমা রাখা সঞ্চয়ের ২৮ হাজার ৮০০ টাকার চেক প্রদান করা হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments