স্টাফ রিপোর্টার: গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার। আজ বিকালে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ডিটিসিএ এর সভাকক্ষে আয়োজিত গণপরিবহনে শৃঙ্খলা আনয়নেকরণীয় শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক এ মন্তব্য করেন।
সভাপতি আরো বলেন, ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকীকরণ করার লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয়ক র্তৃপক্ষ (ডিটিসিএ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণপরিবহনে শৃঙ্খলা আনতে নাগরিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে সভাপতি বলেন, গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন কারো একার পক্ষে সম্ভব নয়, এখানে সবারই দায় রয়েছে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় বক্তারা গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে নানাবিধ সমস্যাও চ্যালেঞ্জ এর কথা তুলে ধরেন এবং এ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে মতামত প্রদান করেন।সভার সমাপনী বক্তব্যে সভাপতিও ডিটিসিএএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার বলেন, সকল অংশীদারদের পরামর্শ অনুযায়ী অতিদ্রুত বাসের রুটপারমিট চালুকরার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ, নিয়মিত সকল অংশীজনের সাথে আলোচনা করা, ক্যাপাসিটি বিল্ডআপ করা, ই-টিকিট চালুকরা এবং ধীরেধীরে গণপরিবহন ব্যবস্থাকে অটোমেশনে রূপান্তর করার ব্যবস্থা নেওয়া হবে।
এ মতবিনিময় সভায় গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন সম্পর্কিত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রসমাজের প্রতিনিধিসহ বাসমালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। কারণ প্রতিটি জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকগণ ...
স্টাফ রিপোর্টার: উর্দুভাষীদের জীবন মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন কাউন্সিল অফ মাইনোরিটিজ। সংগঠনপির পক্ষ থেকে বলা হয়েছে, জীবনমান উন্নয়নে উর্দুভাষীদের ক্যাম্প জীবনের অবসান করে প ...
সব মন্তব্য
No Comments