২৬ জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে

প্রকাশ : 23 Jun 2024
২৬ জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে

ডেস্ক রিপোর্ট: মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৬ জুন খুলে দেওয়া হবে। তবে আগের মতই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে।নতুন সিদ্ধান্তনুযায়ী আগামী ২৬ জুন বুধবার স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলে দেওয়া হবে। এবং ২৬ জুন থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

প্রসঙ্গত, চলতি বছরের শিক্ষপঞ্জি হিসেবে ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি ১৩ জুন শুরু হয়ে ২ জুলাই পর্যন্ত থাকার কথা ছিল । তবে, শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্তনুযায়ী ছুটি এক সপ্তাহ কমানো হয়েছে।

সম্পর্কিত খবর

;