স্টাফ রিপোর্টার: আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম শাখা যাত্রাপালা। ঐতিহ্যবাহী এই যাত্রাপালা বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। কালের আবর্তে হারিয়ে যেতে বসা যাত্রাশিল্পকে ঠিকিয়ে রাখার জন্য নানান কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিগত বছরে যাত্রাদল নিবন্ধন উৎসবের মাধ্যমে এ পর্যন্ত ২০৫টি যাত্রাদলকে নিবন্ধন করা হয়েছে।
জুলাই বিপ্লব উত্তর সময়ে সাংস্কৃতিক কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “যাত্রা উৎসব ২০২৪” সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে আগামীকাল ১ নভেম্বর ২০২৪ থেকে শুরু হবে ৭ দিনব্যাপী যাত্রাপালা। “যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ” প্রতিপাদ্যে উৎসব চলবে ৭ নভেম্বর ২০২৪ পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ০৭টি যাত্রা দল প্রতিদিন ১টি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ৬.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত পালা পরিবেশিত হবে।
৭ দিনব্যাপী উৎসব আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, “শিল্পকলা একাডেমি মনে করে, শিল্পচর্চা জনজীবনের কেন্দ্রে অবস্থিত। শিল্পচর্চার অন্যতম মাধ্যম হিসেবে এবং গ্রামীণ জনসাধারণের বিনোদনের ঐতিহ্য বিবেচনায় আমরা এই যাত্রাপালার আয়োজন করেছি। আমরা চাই, আপনারা সবাই যাত্রা শিল্পীদের পাশে থাকুন।”
মহাপরিচালক আরো বলেন, “শৈশবে আমরা নৈতিকতার শিক্ষা লাভ করেছি ‘সামাজিক’ যাত্রাপালাগুলো দেখে। কিন্তু সময়ের পরিক্রমায় যাত্রাশিল্পকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে, সেই পরিস্থিতির আমাদের উত্তরণ ঘটাতে হবে। সুস্থ ধারার যাত্রাপালা পরিবেশনা, মানোন্নয়ন, চর্চা এবং যাত্রাশিল্পীদের পৃষ্টপোষকতার মাধ্যমে ঐহিত্যবাহী যাত্রাপালাকে জনজীবনে ফিরিয়ে আনার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।”
উদ্বোধনী আয়োজন আগামিকাল শুক্রবার সন্ধ্যা ৬.০০টায় অনুষ্ঠিত হবে। আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র জনতার গণঅভ্যত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট যাত্রা শিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য প্রদান করবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক, নাট্য নির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।
১ম দিনের আয়োজন: যাত্রাপালা ‘নিহত গোলাপ’ এর কাহিনী সংক্ষেপ
নিহত গোলাপ যাত্রাপালায় মাধবপুর জমিদারের চক্রান্তের এক অতি বাস্তব কাহিনী তুলে ধরা হয়েছে। করুণ কাহিনী নির্ভর সেই চক্রান্তের বলি হয়েছিল রাধারানী কলেজের মেধাবী ছাত্র গোকুল। জমিদারের আত্মীয়কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর কারণে গোকুলের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। গোকুলকে কলেজ থেকে বের করে দেয়া হয় ‘নিচু জাতের’ ছেলে বলে। পরবর্ীতে সে সমাজ বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ে। অন্যদিকে ভাগ্যের ফেরে তার প্রেমিকা যৌন পল্লিতে আশ্রয় নিতে বাধ্য হয়। কোন একদিন গোকুল ছিনতায়ের অপরাধে ঐ পল্লীতে আশ্রয় নেয়। অবশেষে একদিন সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। বিচারে তার সাজা হয়।
৭ দিনের যাত্রাপালা:
১-১১-২০২৪, শুক্রবার, দলের নাম-সুরুভী অপেরা, পালাকার-আগন্তক, পালার নাম- নিহত গোলাপ; পালা নির্দেশক- কবির খান;
২-১১- ২০২৪, শনিবার, দলের নাম-নিউ শামীম নাট্য সংস্থা, পালাকার-প্রসাদ কৃষ্ণ ভট্টচার্য, পালার নাম- আনার কলি; পালা নির্দেশক- শামীম খন্দকার;
৩-১১- ২০২৪, রবিবার, দলের নাম-বঙ্গবাণী অপেরা, পালাকার- রঞ্জন দেবনাথ, পালার নাম- মেঘে ঢাকা তারা; পালা নির্দেশক- মানস কুমার;
৪-১১- ২০২৪, সোমবার, দলের নাম- নর-নারায়ণ অপেরা, পালাকার-দেবন্দ্রনাথ, পালার নাম- লালন ফকির; পালা নির্দেশক- ব্রোজেন কুমার বিশ্বাস;
৫-১১- ২০২৪, মঙ্গলবার, দলের নাম-বন্ধু অপেরা, পালাকার- শামসুল হক, পালার নাম- আপন দুলাল; পালা নির্দেশক- মনির হোসেন;
৬-১১- ২০২৪, বুধবার, দলের নাম-শারমিন অপেরা, পালাকার-পুর্নেন্দু রায়, পালার নাম- ফুলন দেবী; পালা নির্দেশক- শেখ রফিকুল;
৭-১১-২০২৪, বৃহস্পতিবার, দলের নাম-যাত্রাবন্ধু অপেরা, পালাকার- শ্রী শচীননাথ সেন, পালার নাম- নবাব সিরাজউদ্দৌলা পালা নির্দেশক- আবুল হাশেম।
৭ দিনব্যাপী এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments