মাহমুদুর রহমান তুরান (ফরিদপুর) ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সাংবাদিক,সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা তাদের সমস্যা,সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,সমাজে সকাল ধরনের অনাচার,অবিচার সহ বিভিন্ন বৈষম্য দূর করতে হবে। বৈষম্য শুধু মুখে মুখে বললে হবেনা,লালন করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে। তিনি সমাজে ভূমি দস্যু,জবরদখল,সড়কে নৈরাজ্য,ট্রাফিক ব্যবস্থা,আইনশৃঙ্খলা,কৃষি উপকরণ, প্রনোদনা, সার-বীজ সমস্যাসহ কৃষকদের সমস্যা লাঘবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর আগে নবাগত জেলা প্রশাসককে সরকারী বেসরকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গন তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল- মামুন, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসির জোবায়ের,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, জাকির হোসেন খসরু, আবুল বাসার মাতুব্বর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
সব মন্তব্য
No Comments