ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নবীনগরে বাকবিতন্ডার জেরে সুহিনূর ওরফে সফিক (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সফিক ওই গ্রামের হাফেজ মিয়ার ছেলে। এই ঘটনা অভিযুক্ত আব্দুর রহমান ও ফয়জুর রহমান নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি একই ইউপির গ্রামে অলেক শাহ মাজারে ওরস অনুষ্ঠিত হয়েছে। সে সময় একই গ্রামের রুবেলের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমানের বাকবিতন্ডা হয়। এরই জেরে মঙ্গলবার রাতে আব্দুর রহমানের বাড়িতে লোকজন নিয়ে যায় রুবেলের ভাই সফিক। সেখানে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সফিককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আব্দুর রহমান ও তার ভাই ফয়জুর রহমান। পাশাপাশি তারা দুই ভাইও আহত হয়। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সফিককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।
চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অন ...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে প্রায় আট মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন ক্যাবলে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎহী ...
সব মন্তব্য
No Comments