বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ঈশা খান রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে পিঠা উৎসব, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ২৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় আবাসিক এলাকার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঈশা খান রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিÿক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম শাহীন খান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যÿ অধ্যাপক ড. মো. আবদুর রহিম এবং ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পিঠা উৎসব হচ্ছে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ এবং এই উৎসব আয়োজনে সকলের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও অটুট ও সুদৃঢ় হয়। তিনি বলেন, বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বয়সের শিশু ও কিশোরদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটে যা তাদের শরীর সুস্থ ও মন সতেজ রাখতে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরকম আয়োজন মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে শিশু ও কিশোরদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় বলে উপাচার্য উল্লেখ করেন।
এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments