বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে বছির উদ্দিন (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু মো. আসিমুল এহসান এই রায় ঘোষণা করেন। দণ্ডিত বছির উদ্দিন বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, প্রেমের সম্পর্কের জেরে ২০১৫ সালের ১০ জুন বিয়ের প্রলোভনে রেখা খাতুনকে ধর্ষণ করে আসামি। ঘটনার ১৫ দিন পর ভুক্তভোগী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments