আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা দাওধারা থেকে বিজিবির অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮৪ বোতল মদসহ একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি জব্দ করেছে বারমারি বিওপি।(০৪জুলাই )শুক্রবার বিকেল ৩ ঘটিকায় এই সব জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির বারমারী কোম্পানি কমান্ডার সুবেদার মুস্তাফিজুর রহমান জানান,
বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থা (বিএসবির) তথ্যের ভিত্তিতে বিজিবি'র একটি টহল দল পৃথক অভিযান চালিয়ে দাওধারা এলাকা থেকে ভারতীয় ৮৪ বোতল মদ এবং ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ি জব্দ করা হয়। এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মাদক ও চোরাকারবারি পালিয়ে যায়। জব্দকৃত মদের বর্তমান বাজার মূল্য ১,২৬, ০০০/- এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আটককৃত গাড়ির মূল্য ৭০,০০০/- সত্তর হাজার টাকা সর্বোমোট ১,৯৬,০০০/ এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, ময়মনসিংহ ৩৯ বিজিবির বারমারি কোম্পানি কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমানব
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments