ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ৮২৯

প্রকাশ : 26 Sep 2024
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ৮২৯

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৭ জন ও নারী ৭৪ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৫৪৫ জন ও নারী ২৮৪ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ২৭ হাজার ৩৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ২৩৪ জন ও নারী ১০ হাজার ১৫০ জন।


সম্পর্কিত খবর

;