স্টাফ রিপোটার: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, শুধুমাত্র ঢাকা শহরেই দেড় লাখের বেশি শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। করোনা মহামারিকালে এই শিশুশ্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে। শিশুশ্রমের অন্যতম প্রধান কারণ দারিদ্র্য ও বৈষম্য। তাই শিশুশ্রম নিরসনে দারিদ্র্য ও বৈষম্য কমাতে হবে। এ জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাড়াতে হবে।
আজ রবিবার রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে ওই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)। ‘শিশুশ্রম নিরসনে চাই সার্বজনীন সামাজিক সুরক্ষা’ এই স্লোাগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচীতে বক্তৃতা করেন এএসডি’র নির্বাহী পরিচালক এম এ করিম, প্রকল্প কর্মকর্তা গুল-ই জান্নাত জেনী, সুপারভাইজার সৈয়দ শাহিনুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আইনে শিশুশ্রম নিষিদ্ধ হলেও এখনো শিশুরা কৃষি, কলকারখানা, গণপরিবহন, আবাসন, খাবারের দোকান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ইটভাটা এবং নির্মাণ খাতে কাজ করছে। দারিদ্র্য ও বৈষম্যের কারণে অনেকেই শ্রম দিতে বাধ্য হচ্ছে। ফলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই শিশুশ্রম বন্ধে হলে দারিদ্র্য ও বৈষম্য কমাতে হবে। এক্ষেত্রে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর প্রসার বড়ধরণের ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে প্রীস্কুল, লার্নিং এন্ড রিক্রিয়েশন সেন্টার ও ড্রপ-ইন-সেন্টারের পথশিশু, গৃহকর্মে নিয়োজিত শিশু, কর্মজীবী শিশু, বস্তিবাসী শিশু ও শিশুদের অভিভাবকবৃন্দ এবং এএসডি’র কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে। সেখানে অন্যতম দাবি ছিলো ‘শিশু শিক্ষাকে হ্যাঁ বলুন, শিশুশ্রমকে না বলুন এবং শিশু নির্যাতন বন্ধ করুন’।
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
সব মন্তব্য
No Comments