ডেস্ক রিপোর্ট: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ সকল শিশুকে মানবসম্পদে পরিণত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার যাত্রায় তাঁদেরকে উন্নয়ন সহকারী হিসেবে গড়ে তুলতে হবে।
সকল সন্তানকে নিজের পরিবারের সদস্য মনে করে সমাজের সবাইকে সরকারের পাশাপাশি যথাযথ অবদান রাখতে হবে।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু,এমপি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) এর উদ্যোগে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে 'গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ' প্রতিপাদ্যে আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল (মঙ্গলবার) এ কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, মুক্তিযুদ্ধে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে সাধ্যানুযায়ী প্রত্যক্ষ ভূমিকা পালন করেন। স্বাধীনতার অব্যবহিত পরই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ সকল শিশু ও নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠায় সংবিধানে কয়েকটি ধারা সংযুক্ত করা হয়।
তিনি আরও বলেন, জাতির পিতার দৌহিত্রী ও শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল অটিজম নিয়ে অসামান্য অবদান রাখায় সারাবিশ্বে প্রশংসিত হয়েছেন। সরকার শিশুদের অধিকার রক্ষায় ও তাঁদের মানবসম্পদে পরিণত করতে নানাবিধ ভূমিকা পালন করছে। সরকার বিশ্বাস করে ২০৪১ সালের মাঝে উন্নত দেশ গড়তে হলে শিশু-নারী-পুরুষ সবার অবদান রাখা প্রয়োজন।
মোঃ শামসুল হক টুকু ফিরোজা বারী শিশু হাসপাতালের হিমোফিলিয়া ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ড পরিদর্শণ করেন। এ সময় তিনি জন্মগত বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও তাঁদের পরিবারের সদস্যদের মাধ্যমে রোগের উৎপত্তি ও চিকিৎসা ব্যবস্থার বিষয়ে খোজ খবর নেন। এছাড়া এ মহতী উদ্যোগকে সারাদেশে ছড়িয়ে দেয়া প্রয়োজন মর্মে মন্তব্য করেন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অনুষ্ঠানের শেষে শিশুদের উৎসাহ প্রদানের লক্ষ্যে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকারিয়া পিন্টু, বাশিকপের সাধারণ সম্পাদক মনিরুল আলম ও প্রাক্তন রাষ্ট্রদূত মশয়ূদ মান্নান বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স ...
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, “আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত ...
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
সব মন্তব্য
No Comments