নিতিশ চন্দ্র বর্মন : পঞ্চগড় জেলা প্রতিনিধ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়- ১ ও পঞ্চগড় -২ আসনে মোট ভোট কেন্দ্র ২৮৭ টি,এর মধ্যে ১৩৬ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংএ, তথ্য উল্লেখ করেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় জেলার আইন শৃঙ্খলা নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য ৮৫০ জন, বিজিবি সদস্য ১৩ প্লাটুন, র্যাব সদস্য ৪ প্লাটুন, ব্যাটালিয়ান পুলিশ (এপিবিএন) ৪ প্লাটুন, আনসার ব্যাটালিয়ন ৮ প্লাটুন থাকছেন।
জানা যায়,নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ৬ জন ও পঞ্চগড়-২ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।জেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ,২৬ হাজার,৯৬৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ, ১৫ হাজার,৬৯ জন। মহিলা ভোটার ৪ লাখ, ১১ হাজার,৮৯০ জন। রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২৮৭ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চগড়-১ আসনে ১৫৬ টি কেন্দ্রের মধ্যে ৯৫ টি কেন্দ্র ও পঞ্চগড়-২ আসনে ১৩১ টির মধ্যে ৪১ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কেন্দ্রগুলোতে সাধারণ ঝুঁকিপূর্ণ ও বিশেষ ঝুঁকিপুর্ণ এই দুই ভাগে ভাগ করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৬ জন,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ জনকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও নির্বাচন অনুসন্ধান কমিটির দুইজনও মাঠে থাকবেন বলে জানান।
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে প্রায় আট মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন ক্যাবলে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎহী ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সঞ্জয় কুমার বাড়ৈকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ...
সব মন্তব্য
No Comments