স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার প্রধানের নিকট আত্মীয়রা মেঘা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতি করে হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। তাই সরকার অর্থ পাচারকারীদের নাম প্রকাশ করছে না। দেশ কোথায় উন্নতি হয়েছে! জনজীবনে অস্থিরতা। ভোগান্তি, যানজট আর লুটপাট।
তিনি বলেন, এই সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যার স্কুল, ব্যাংক ডাকাতির স্কুল আর সন্ত্রাসী বানানোর স্কুল।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আয়োজিত৷ জনসভায় তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে তাকে বাউল সম্রাট আখ্যা দিয়ে বলেন, উনি সকাল-সন্ধ্যা সাংবাদিকদের সামনে বাউল সঙ্গীত গান। গানে দেশের কোনো কথা নেই, শুধু বিএনপি আর বিএনপি। তিনি বলেন- "ভোলায় আগে ছাত্রদল হামলা করেছে। তারা হামলা করলে কি পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে"। আপনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণেই পুলিশ আজ বেপরোয়া। রাজপথে ফয়সালা হবে। আন্দোলনের উত্তাল ঢেউয়ে আপনার পুলিশ দেখবে জনগণ কি জিনিস।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments