জনমত জরিপ
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক জনমত জরিপে বিএনপির প্রতি ভোটারদের উল্লেখযোগ্য সমর্থনের তথ্য পাওয়া গেছে। জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে প্রায় ৭০ শতাংশ বিএনপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে।
একই জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের ১৯ শতাংশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়া নতুন রাজনৈতিক দল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)-কে ভোট দিতে আগ্রহী ভোটারের হার ২ দশমিক ৬ শতাংশ।
এই জরিপটি পরিচালনা করেছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।
ইএএসডি জানায়, দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে মোট ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। জরিপ কার্যক্রম পরিচালিত হয় ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত।
জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যে বলা হয়, আওয়ামী লীগের সাবেক ভোটারদের মধ্যে প্রায় ৬০ শতাংশ মানুষ এবারের নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সংস্থাটি জানায়, এই জরিপে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন বয়স ও পেশার মানুষের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি একটি জনমত যাচাইমূলক গবেষণা, যা ভোটারদের বর্তমান রাজনৈতিক প্রবণতা তুলে ধরে; চূড়ান্ত নির্বাচনী ফলাফল সম্পর্কে কোনো পূর্বাভাস নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments