ডেস্ক রিপোর্ট: ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় খেয়া পারাপারের ট্রলারডুবির ঘটনায় মা ও মেয়েসহ ৬ জনের লাশ ভেসে উঠেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও চারজন।
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রত্যেকটি লাশ দুর্ঘটনাস্থলের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে।এর আগে ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ধলেশ্বরীতে এ ঘটনা ঘটে।
ভেসে ওঠা লাশের মধ্যে রয়েছে- ফতুল্লার চরমধ্যনগর এলাকার সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তার বড় মেয়ে তাসমিন আক্তার (২০), ফতুল্লার চর বক্তাবলীর রাজু সরদারের কলেজ পড়ুয়া ছেলে সাব্বির আহমেদ (১৮), বক্তাবলীর হাজীপাড়ার আব্দুল জলিলের মেয়ে জোসনা বেগম (৩৩), ফতুল্লার উত্তর গোপাল নগরের রেকমত আলীর ছেলে আব্দুল মোতালেব (৪২), চর বক্তাবলীর মৃত আক্কাস আলীর ছেলে আওলাদ হোসেন (৩০)।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকত আলী জানান, একই পরিবারের চারজনের মধ্যে মা-মেয়ে দুজনের লাশ পাওয়া গেছে। আরেক শিশু মেয়ে তাসফিয়া (২) ও শিশুপুত্র তামিম (৫) এখনো নিখোঁজ রয়েছে।
তিনি আরও জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৬টি লাশ উদ্ধার করে সদর উপজেলা প্রশাসন তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এখনো ৪ জনসহ ট্রলারটি নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় যাত্রীবোঝাই খেয়া পারাপারের ট্রলার ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠলেও ১০ জন নিখোঁজ হয়। এ ঘটনার ৫ দিনের মাথায় ৬ জনের লাশ ভেসে উঠেছে। এ ঘটনায় লঞ্চের চালক, মাস্টার ও সুকানিসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments