নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে দোকান বাঁকীর টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুস সালাম নামে এক মুদি দোকানীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সাহেদ আলী নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুস সালাম চৌষডাঙ্গা গ্রামের ইয়াজুদ্দিন শাহ এর ছেলে। আটককৃত সাহেদ আলী ও একই গ্রামের বাসিন্দা।
সোমবার(১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, আব্দুস সালামের দোকানে বাকি খেতেন একই এলাকার সাহেদ আলী। বেশ কিছুদিন আগে বাকি টাকা চাও কে কেন্দ্র করে দোকানীর সঙ্গে সাহেদের কথা কাটাকাটি হয়। সেসময় সাহেদ দোকান মালিককে পরে দেখে নেওয়ার হুমকি দেয়।
গতরাতে দোকানদার আব্দুস সালাম নিজ দোকানেই ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে সাহেদ দোকান থেকে আব্দুস সালাম কে বের করে এনে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই দোকানদার আব্দুস সালামের মৃত্যু হয়।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হাসুয়াটি উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তার আছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments