২৪ ঘণ্টায় সারাদেশে ৪ হাজার ১৪১ জনের ভ্যাকসিন গ্রহণ

প্রকাশ : 12 Jun 2021
No Image

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৪ হাজার ১৪১ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে সবাই দ্বিতীয় ডোজ গ্রহণ কারী। এদের ২ হাজার ৬০৩ জন পুরুষ এবং ১ হাজার ৫৩৮ জন মহিলা।
এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত সর্বমোট প্রথম ডোজে ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন পুরুষ এবং ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে ২৭ লাখ ১১ হাজার ৫৬৫ জন পুরুষ এবং ১৫ লাখ ৩৩ হাজার ৪৩২ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।

সম্পর্কিত খবর

;