ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় সিলেট বিভাগে ৩ জন এবং রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২ জন করে মোট ৬ জন মারা গেছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার ২৪ মে পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। জ্বর, কাশি, সর্দি ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments