গত ২৪ ঘন্টায় হামে আরও ১৬ জনের মৃত্যু

প্রকাশ : 24 May 2026
গত ২৪ ঘন্টায় হামে আরও ১৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৫০ হাজার ৫৫৮ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৪৬ হাজার ২১৪ জন। 


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগে কেউ মারা যায়নি। গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৮৬ জন এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪৪২ জন। 


আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর

;