ডেস্ক রিপোর্ট : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত হতে অসচ্ছল শিল্পীদের জন্য যে অনুদান প্রদান করা হয়, তার শতকরা ৫ ভাগ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণ করা হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বনানীস্থ সারিনা হোটেলে ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ও 'সুন্দরম' প্রতিবন্ধী নাট্যপ্রয়াসের সহযোগিতায় 'প্রতিবন্ধী নাট্যকর্মশালার সমাপনী' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, ‘প্রতিবন্ধী শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় অভিনয় ও পারফরম্যান্স দেখে আমি সত্যিই মুগ্ধ ও অভিভূত। প্রতিবন্ধী ব্যক্তিরা যে সত্যিই মেধাবী ও সৃজনশীল এটি তার স্বাক্ষর বহন করে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও সঠিক বিকাশে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এক্ষেত্রে বিশ্বে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন ও রোল মডেলের ভূমিকা পালন করছেন। তিনি আরো বলেন, ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল চাইলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ প্রোগ্রামে অংশীদার হতে আগ্রহী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও ব্রিটিশ কাউন্সিল, ঢাকার হেড অভ্ আর্টস নাহিন ইদ্রিস।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা থিয়েটারের ক্রিয়েটিভ ডাইরেক্টর সামিউন জাহান দোলা
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments