রাষ্ট্রপতির সঙ্গে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিগণের সাক্ষাৎ

প্রকাশ : 05 Dec 2024
রাষ্ট্রপতির সঙ্গে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিগণের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট:   রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে আজ ঢাকায় তাঁর কার্যালয়ে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ২৩ জন বিচারপতি সাক্ষাৎ করেন। 


সাক্ষাৎকালে নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্টপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের আদালতে বিচারিক কার্যক্রম আরো ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। বিচারপতিগণ তাঁদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

;