ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ও সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে মাঠ পর্যায়ে পরিবেশগত এবং সামাজিক সুরক্ষা বিষয়ক এক কর্মশালা বুধবার সকাল ১০ টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি, মৎস্য অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, জামিরা ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস প্রমুখ। কর্মশালায় ৯০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন। কর্মশালায় খাল খননের পরিবেশগত ও সামাজিক সুফল-কুফল নিয়ে বক্তারা আলোচনা করেন।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments