বোরহান উদ্দিন রব্বানী, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণরুম সিট বাণিজ্য বন্ধ সহ তিন দফা দাবিতে প্রশাসনিক ও রেজিস্ট্রার ভবন অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
রবিবার (৫ ই মার্চ) সকাল থেকেই প্রগতিশীল সংগঠনের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের একাংশও একাত্মতা ঘোষণা করেন তাদের সঙ্গে।
তাদের দাবিগুলো হল, গণরুম, মিনি গণরুম উচ্ছেদ করে ৫১ ব্যাচ সহ সকল বৈধ শিক্ষার্থীদের চেয়ার টেবিল নিশ্চিত করা। আসন বন্টন ব্যবস্থা প্রশাসনের হাতে নেওয়া।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান তাঁদেরকে অবরোধের বিষয়ে জানতে চাইলে অবরোধকারী এক শিক্ষার্থী বলেন আমাদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলতে থাকবে।
এদিকে নতুন রেজিস্ট্রার ভবনের অবরোধের কারণে শিক্ষক ও কর্মচারীদের বাইরে দাড়িয়ে থাকতে দেখা যায়।
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হব ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
সব মন্তব্য
No Comments