ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, বর্তমান সরকার নারীদের সর্বাপেক্ষা সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সমাজের পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার অবস্থান তৈরি করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার অবহেলিত নারীদের কর্মক্ষেত্রে কোটা প্রদান, কুটির শিল্প ঋণ, প্রশিক্ষণ, মাতৃত্বকালীণ ভাতা, বিধবা ভাতা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ নানাবিধ ক্ষেত্রে আয়ের উৎস তৈরি করেছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে নারী পুরুষের পাশাপাশি অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। তিনি নারী পুরুষ সকলকে সাংগঠনিকভাবে সমান গুরুত্ব প্রদানের মাধ্যমে আগামীতে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান। গতকাল শনিবার বিকেল ৪ টায় ফুলতলা উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ফুলতলা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম শামসুন্নাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাপলা সুলতানা লিলি’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-প্রচার সম্পাদক খায়রুল আলম, সদস্য আজগার বিশ্বাস তারা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হোসনে আরা চম্পা, সাধারণ সম্পাদক নাজনীন নাহার কণা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মো¯Íাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, ইসমাইল হোসেন বাবলু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিন, মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিদা ইসলাম নয়ন, রেক্সোনা আজম, সোনিয়া আফরিন, সাবেক ছাত্রলীগ নেতা এসকে মিজানুর রহমান, এস রবিন বসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন প্রমুখ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সাতক্ষীরা প্রতিনিধি: দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার তীব্র প্রতিবাদে সাতক্ষীরা ...
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
সব মন্তব্য
No Comments