স্টাফ রিপোর্টার: সরকারের সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় সার্ভে ডিপ্লোমাধারীদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে লাগাতর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
আজ বুধবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আহবায়ক মো. শরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. মিরাজ হোসেনসহ ঢাকা জেলায় কর্মরত সকল দপ্তরের সার্ভেয়ারবৃন্দ। স্মারকলিপি প্রদানের আগে তারা ডিসি অফিস চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
স্মারকলিপিতে বলা হয়, সরকারের সকল দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল কার্যকর করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। একই কারিকুলামে ডিগ্রি অর্জন করে কেউ দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, আবার কেউ তৃতীয় শ্রেণিতে চাকরি করছেন। আমরা এই বৈষম্যের অবসান চাই। এই বৈষম্য নিরসনে বিগত সরকারগুলো প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। এ সংক্রান্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও আদালতের নির্দেশ বাস্তবায়িত হয়নি। তাই বৈষম্যহীন বাংলাদেশে অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার ও সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে বা দ্বিতীয় শ্রেণির পদ-মর্যাদায় উন্নীত করার জোর দাবি জানাচ্ছি।
স্মারকলিপিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, দ্রুত দাবি বাস্তবায়ন না করা হলে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ আন্দোলনের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
স্টাফ রিপোর্টার: কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের ব ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষের দিকে ভারত নজর রাখছে। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপ ...
সব মন্তব্য
No Comments