স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২৭৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এতথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ১২ টি মোটরসাইকেলসহ মোট ৪৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ১৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২ টি বাস, ৩ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬ টি বাস, ৬ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৮০ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৮৭ টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ৫ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি, ১৩৭ টি মোটরসাইকেলসহ মোট ২৫০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩ টি বাস, ৮ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৭৬ টি সিএনজি ও ৮৫ টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯ টি বাস, ১৩ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৫৭ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬৬ টি গাড়ি ডাম্পিং ও ৬০ টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
সব মন্তব্য
No Comments