ডেস্ক রিপোর্ট: সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ব্যতিত সড়ক সংস্কার সম্ভব না বলে দাবি করেছেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং। আজ সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠানটির সভাকক্ষে গ্লেবাল সেইফ সিস্টেম এপ্রোচ বিষয়ক তরুণদের জন্য কর্মশালায় এই দাবি তোলেন তরুণরা।
এসময় তরুণরা বলেন, দেশে রোডক্র্যাশে (সড়ক দুর্ঘটনা) আহত ও নিহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। দেশের সাম্প্রতিক অর্থনীতিতে রোডক্র্যাশে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে জিডিপির প্রায় ২.৫ শতাংশ। অন্যদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে ৫-২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম কারণ রোডক্র্যাশ। তাই রোডক্র্যাশরোধে সড়ক নিরাপত্তায় সংস্কার ভাবনা এখন সময়ের দাবী বলে মন্তব্য করেছেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং। তারা আরোও বলেন বর্তমান সরকার দেশের বিভিন্ন সংস্কারের কাজ হাতে নিয়েছে। এই সংস্কার কাজের মধ্যে সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট নীতিমাল প্রণয়ন ও বাস্তবায়ন অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
আহ্ছানিয়া মিশনের এ্যাডভোকেসি অফিসার মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এবং উপ-পরিচালক মো: মোখলেছুর রহমানের উপস্থিতিতে কর্মশালায় বাংলাদেশ ডিবেট ফেডারেশেনের সাধারাণ সম্পাদক ইশতিয়াক ইমন সড়কে গতি সংক্রান্ত সেশন পরিচালনা করেন। পাশাপশি আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারি শারমিন রহমান সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
এসময় আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং-এর সমন্বয়কারি মারজানা মুনতাহা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তরুণদের মাধ্যমে প্রচার-প্রচারণা বিষয়টি নিয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি, সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মশালায় বিভিন্ন ইয়ুথ ফোরামের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী অফিস: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ থেকে ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলা ...
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
সব মন্তব্য
No Comments