স্টাফ রিপোর্টার: সরকারের ‘স্কুল ফিডিং কর্মসূচি’ প্রকল্পের আওতায় পুষ্টিকর খাবার সরবরাহের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, ঝরে পড়ার হার কমে আসছে এবং দুপুরের ক্লান্তি দূর করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সহায়তা করছে।
আজ মঙ্গলবার (১১ আগষ্ট) নড়াইলের কালিয়া উপজেলার আরাজী বাঁশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিরা। সভায় উপস্থিত ছিলেন চাচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেলজার হোসেন ভুঁইয়া, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, রিভার বাংলা পত্রিকার সম্পাদক ফয়সাল আহমেদ,সুশীলনের উপ পরিচালক শাহিনা পারভিন ও প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রহিম, সহকারী শিক্ষক লুৎফুন নেছা ও নাসরিন সুলতানা, অভিভাবক সদস্য রোকসানা পারভীন প্রমূখ।
সভায় ইউপি চেয়ারম্যান মো. মেলজার হোসেন ভুঁইয়া বলেন, সরকারের স্কুল ফিডিং কর্মসূচীর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। টিফিনের সময় স্কুলের আশপাশের অস্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রবণতা কমেছে। টিফিনে সরবরাহকৃত খাবারের মান খুব ভালো। এই কর্মসূচি সরকারের একটি সময়োপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপ। প্রকল্পটি অব্যাহত রাখার পাশাপাশি প্রতিটি উপজেলায় সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, কালিয়া উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'সুশীলন'। কালিয়া উপজেলায় ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৭৫৮ জন শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রমের আওতাভুক্ত রয়েছে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments