জাকির হোসেন আজাদী: বতর্মান সময়ে শিবা আলী খান র্যাম্প মডেলিং, অভিনয় ও পরিচালনায় পরিচিত মুখ তিনি। তবে এবার অমর একুশে বই মেলায় হাজির হচ্ছেন নতুন রূপে। লেখক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে তার। এবারের বইমেলায় ‘আত্মা’ নামে বই প্রকাশ করছেন। সাতটি ভৌতিক ধরানার ছোট গল্পের সমন্বয়ে সাজানো হয়েছে বইটি।
শোবিজের বাইরে লেখক পরিচয়ে অভিষেক হতে যাওয়ায় অনেক উচ্ছ্বসিত অভিনেত্রী সিবা আলী খান। তিনি বলেন, এতদিন বইমেলা থেকে পাঠক হিসেবে বই কিনেছি। এবার বইমেলায় নিজের লেখা বই প্রকাশ হবে- এটা ভাবতেই ভালো লাগা কাজ করছে। এই অনুভূতির কথা ভাষায় বলে বোঝাতে পারব না।
বইটিতে সাতটি গল্প রয়েছে। প্রতিটি গল্প কোনো না কোনোভাবে আত্মার সঙ্গে সম্পৃক্ত। এই সাতটি গল্পের মধ্যে একটি গল্পের নামও ‘আত্মা’। ওই গল্পের ওপরই বইটির নাম ‘আত্মা’ নামকরণ করা হয়েছে বলে জানান নায়িকা সিবা।
বই সম্পর্কে প্রশ্ন করলে এই অভিনেত্রী বলেন, বইয়ের প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখা। পাঠকরা বইটি পড়লে ভিউজ্যুয়াল ফিল পাবে। কোনো বোর ফিলতো করবেই না, বরং ক্লাইমেক্সের জন্য উদগ্রীব থাকবে।
অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ এ ‘অন্বেষা প্রকাশন’ থেকে প্রকাশ করা হয়েছে ‘আত্মা’ বইটি। এছাড়া প্রকাশনীর নিজস্ব ওয়েবসাইট ও রকমারি থেকে বইটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা।
ক্যারিয়ারের শুরু র্যাম্প মডেলিং দিয়ে হলেও ‘স্টোরি অব সামারা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী সিবা আলী খান। তারপর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায় কাজ করেছিলেন। যদিও সিনেমাটির শুটিং পরে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এরপর নির্মাতা অনিরুদ্ধ রাসেলের ‘এনকাউন্টার’ ও ‘জামদানি’ সিনেমায় অভিনয় করেন তিনি। দুটি সিনেমাই এখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments