বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রোববার (১ ডিসেম্বর) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, সেমিনার/সিম্পোজিয়াম/কনফারেন্স আয়োজন, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, ল্যাবরেটরি সুবিধা এবং উভয় পক্ষের পারস্পরিক সম্মতি অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা ও একাডেমিক-ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং প্রোগ্রাম তৈরি এ সমঝোতা স্মারকের উদ্দেশ্য। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ফয়জার রহমান এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল আহসান।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ (সিআইআর)-এর পরিচালক প্রফেসর ড. রহমতউল্লাহ ইমন, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল ও রিসার্চ সেন্টার কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এই সমঝোতা স্মারক বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহোযোগিতা বাড়াবে বলে অনুষ্ঠানে উপস্থিত দুই পক্ষের প্রতিনিধিগণ আশা প্রকাশ করেন।
আগের দিন ৩০ নভেম্বর ২০২৪ বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘বাংলাদেশে শিক্ষার অগ্রগতি : অন্বেষণ শিক্ষণ কৌশল, গবেষণা এবং প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. কামরুল আহসান। সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিষয়ক গবেষণা কেন্দ্র-এর পরিচালক প্রফেসর ড. রহমতউল্লাহ ইমন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। মূল বক্তা প্রফেসর ড. কামরুল আহসান তাঁর বক্তব্যে বাংলাদেশে, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। তাঁর মতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গবেষণার পরিবেশ, অবকাঠামো এবং মানসম্মত গবেষণা নিশ্চিত করা।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments