সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপি কেন্দ্রীয় যুগ্ম-সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ,জামালপুর জেলা শাখা।
১৩ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় দয়াময়ী মোড়ে সেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা একত্র হতে শুরু করে। পরে দয়াময়ী মোড়ে একটি বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি কেন্দ্রীয় যুগ্ম-সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালের একটি কুশপুত্তলিকা দাহ্য করে।
জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,জেলা কমিটির সাধারন সম্পাদক নাজমুল আহসান জনি,সহ-সভাপতি মেহেদী হাসান,শহর কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম,জামালপুর সদরের(পূর্ব) আহ্বায়ক জিয়াউর রহমান,ছাত্রলীগ শহর কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান রিমন।
সমাবেশে বক্তারা,বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রফতার ও শাস্তির দাবী জানায়।
সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ্য শেষে বিএনপি নেতা আলালকে গ্রফতার ও শাস্তির দাবীতে মিছিল বের করে সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। মিছিলটি বকুলতলা আওয়ামিলীগের জেলা অফিসের সামনে গিয়ে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments