রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী ধর্মপাশা উপজেলায় সাংবাদিক সম্মেলন নিজেকে প্রার্থী ঘোষণা করেছে। শনিবার সকাল ১১ ঘটিকায় (১৯ জুলাই) দশধরী গ্রামে জোবাইদা গার্ডেন এক সাংবাদিক সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্য তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি করে, শান্তিপূর্ণ ভাবে অবাধ, নিরপেক্ষ ও সৃষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তোরন এক বিরাট চ্যালেঞ্জ। জুলাই ২৪ অভ্যুখানে গণ মানুষের আকাঙ্খা বাস্তবায়ন আজ হুমকির সম্মুখীর। আজ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে জড়িত দলগুলি পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। যা দেশের স্বাধীনতা সারভৌমত্ব ও গণতান্ত্রিক সমাজ নির্মাণে বিরাট বাঁধা হয়ে দাড়িয়েছে। ফ্যসিস্ট সরকারের রেখে যাওয়া দূর্নীতিগ্রস্থ প্রশাসন সহ সকল স্তরে জমে থাকা জঞ্জালগুলি অপসারন করে সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। গণতন্ত্রের উত্তোরনে সমাজের ভালো মানুষদের এগিয়ে আসার জন্য আমি আহব্বান জানাচ্ছি। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ দূনীতি মুক্ত জনবান্দব প্রশাসন সহ সকল স্তরে গণতান্ত্রয়ন প্রয়োজন।তিনি আরও বলেন, আপনারা জানেন, আমি দীর্ঘ দিন যাবত রাজনৈতিক কর্মকান্ডে জরিত। স্বেরাচারের আমলে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। জনগণের ভোটার অধিকার প্রতিষ্টায় জুলাই অভ্যুঙ্খান নতুন বাংলাদেশের দোয়ার খুলে দিয়েছে। এই প্রেক্ষিতে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস নির্বাচনী অভিঞ্জতা, দূর্নীতি মুক্ত, সৎ সাহসী জনপ্রিয়তার বিচারে বিএনপি আমাকে মনোনয়ন দিবে। আমি আপনাদের সার্বাত্বক সহযোগিতা কামনা করি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments