বরিশাল অফিস: মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুল চৌধুরীর (২৯) দুই হাতের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষারা। গত সোমবার দিনগত রাতে উপজেলা সদরের পাতারহাট বন্দর গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় রাতুলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাতুল মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার বাসিন্দা জগলুল হায়দার চৌধুরীর ছেলে।
প্রতক্ষদর্শী সূত্র জানায়, প্রতিপক্ষ সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমুর নেতৃত্বে ২৫-৩০ জন রাতুলের ওপর হামলা চালায়। এ সময়ে হামলাকারীরা রাতুলের দুই হাতের রগ কেটে দেওয়া ছাড়াও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করেছে।
পরে তাকে স্থানয়ীরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় রাতুলের পরিবার মামলা দায়ের প্রস্তুতি নিয়েছেন।
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
সব মন্তব্য
No Comments