মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের লঞ্চঘাট এলাকা থেকে ১২ কেজি গাজাসহ ৪ জন আটক। স্থানীয়রা জানায় সোমবার ২০জুন সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের সময় স্থানীয় ঘাট শ্রমিকরা সন্দেহজনকভাবে এদের আটক করে ।ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর মনির জমদ্দার উপস্থিত হয়ে পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এদের আটক করে । পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ১জন স্থানীয় চরহোগলা এলাকার বাসিন্দা আব্দুর রহমান ওরফে বিশু, ১ জন কুমিল্লা জেলার বাসিন্দা মোঃ ফারুক হোসেন,১জন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা শাহাদাত হোসেন অপরজন গাইবান্ধা জেলার সুজন। এরা ভাড়া স্পীডবোড যোগে ভোলার ইলিশা থেকে মেহেন্দিগঞ্জের লঞ্চঘাট এলাকায় আসলে হাতে ভারী কার্টুন দেখে স্থানীয় ঘাট শ্রমিকরা সন্দেহ করে পুলিশকে খবর দিলে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে সেকেন্ড অফিসার এস আই মোস্তফা কামাল, পি এস আই শাহীনসহ সঙ্গীয় ফোর্স তাদের আটক করে।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments