ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনকভাবে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ল্যাবে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ৩১ মে সকাল ৮টা থেকে ১ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন ১,১৩৪ জন। একই সময়ে ল্যাবে নিশ্চিত হয়ে হামের রোগী শনাক্ত হয়েছেন ৪৫ জন। এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৭,৯০২ জন সন্দেহজনক হামের রোগী। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩,৭২২ জন রোগী।
গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২,০৭০ জনে। এর মধ্যে ল্যাবে নিশ্চিত হয়ে মোট হামের রোগী শনাক্ত হয়েছেন ৯,০৯৪ জন।
মৃত্যুর হিসাবে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা গেছেন ৩ জন। এই সময়ে সিলেটে ১ জন, ময়মনসিংহে ১ জন এবং খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৮ জনে। আর ল্যাবে নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৯০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের প্রকোপ মোকাবিলায় সারা দেশে নজরদারি জোরদার করা হয়েছে। জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেব ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
সব মন্তব্য
No Comments