ডেস্ক রিপোর্ট: জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ- এর অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আইন বিশারদ প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
বৃহস্পতিবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ।
জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯- এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি আগামী তিন বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন।
কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে প্রফেসর বিশ্বজিৎ চন্দ কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত হারে সম্মানী ও ভাতা প্রাপ্য হবেন।
জাতীয় মানবাধিকার কমিশনে অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেওয়ায় প্রফেসর বিশ্বজিৎ চন্দ বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশে মানবাধিকার সুরক্ষায় তিনি সক্রিয় ভূমিকা পালন ও কমিশনকে গঠনমূলক পরামর্শ দেবেন বলে জানান।
প্রফেসর বিশ্বজিৎ চন্দ বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কমিশনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ এবং ক্রস বর্ডার হায়ার এডুকেশন শাখা দেখভালের দায়িত্বে আছেন।
উল্লেখ্য, ইউজিসিতে ২০২০ সালে প্রেষণে যোগদানের পূর্বে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য ছিলেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরের ঐতিহাসিক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইত ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের সদস্যদের হালনাগাদ ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্ ...
সব মন্তব্য
No Comments