সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছেন আরও ৩৫৯ ভূমি ও গৃহহীন পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন এ তথ্য জানান। এ উপলক্ষে সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ইউএনও মাহমুদা খাতুন জানান, আগামী বুধবার (৯ আগস্ট) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর ৩৫৯ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর দলিল ও চাবি হস্তান্তর করা হবে।
ইউএনও আরও জানায়, সিংড়া উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৩৫৯টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ১৬৩৪টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ১৯৯৩টি ঘর হস্তান্তর করা হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্র ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ভারী বৃষ্টিপাতের সময় উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থ ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মীরা।বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তান ...
সব মন্তব্য
No Comments